আন্তর্জাতিক পর্যটকদের জন্য দুয়ার খুলছে দুবাই।
ইউএই নাগরিক, রেসিডেন্ট ও পর্যটকদের বিদেশ ভ্রমণ এবং ব্যবসা ও পর্যটনের উদ্দেশ্যে ভ্রমনেচ্ছু বিদেশিদের জন্য
আগামী ৭ জুলাই দুবাই উন্মুক্ত করা হচ্ছে।
এ সংক্রান্ত জারিকৃত একটি ভ্রমণ প্রটোকলে ভ্রমণকারী ও স্থানীয় অধিবাসীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ রয়েছে।
ইউএই ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাষক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের নির্দেশে প্রটোকলটি জারি করা হয়।
এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে এমিরেটস এয়ারলাইন। বিমান সংস্থাটির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী শেখ আহম্মদ বিন সাঈদ আল মাকতুম এ প্রসঙ্গে বলেন,
‘আকাশে ও মাটিতে এবং সারা শহরব্যাপী গৃহীত বহুস্তরবিশিষ্ট ব্যবস্থা গ্রহণের ফলে আমরা নিশ্চিত যে সংক্রমণ
বিস্তারের ঝুঁকি হ্রাস এবং যে কোন অবস্থা কার্যকরভাবে মোকাবেলা করা সম্ভব হবে।’
তিনি বলেন, বর্তমানে এমিরেটস বিশের ৪০টি শহরে ফ্লাইট পরিচালনা করছে। আমাদের নেটওয়ার্ক জুড়ে
যাত্রীদের সংখ্যা বৃদ্ধিতে একটি ইতিবাচক ধারা লক্ষ্য করছি এবং যাত্রীদের সেবা প্রদানে আমরাও প্রস্তুত আছি।
দুবাই ভ্রমণকারী বিদেশি নাগরিকদের দেশটিতে অবস্থানের পুরো সময়ের জন্য করোনা সংক্রান্ত স্বাস্থ্যবীমা পলিসি থাকা বাধ্যতামূলক।
দুবাই প্রবেশের জন্য প্রয়োজনীয় তথ্য ও শর্তাবলী এই লিংকে পাওয়া যাবে।