১ জুলাই থেকে আন্তর্জাতিক ফ্লাইট শুরু করছে এয়ার ইন্ডিয়া

অবশেষে ১ জুলাই থেকে ভারতে শুরু হতে চলেছে আন্তর্জাতিক ফ্লাইট।
ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম ফ্লাইট পরিচালনা করবে এয়ার ইন্ডিয়া।
তার জন্য টিকিট বুকিং শুরু হবে ২৮ জুন থেকে। মোট আটটি উড়ান পরিষেবা ঘোষণা করেছে এয়ার ইন্ডিয়া।
সবকটি বন্দে ভারত মিশনের জন্যই।

করোনা আবহে এই প্রথম অস্ট্রেলিয়ার উড়ান ঘোষণা করল এয়ার ইন্ডিয়া।
যদিও এটি বন্দে ভারত মিশনের অন্তর্গত বলে জানানো হয়েছে। মোট ৮টি উড়ান চালাবে এার ইন্ডিয়া।
১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত দফায় দফায় চালানো হবে উড়ানগুলি।
তার জন্য অনলাইনে টিকিট কাটতে হবে যাত্রীদের।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.