মালয়েশিয়ায় লাইসেন্স জালিয়াতির সন্দেহে পাকিস্তানি পাইলটদের বরখাস্ত

মালয়েশিয়ার বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা অভ্যন্তরীণ রুটে পাকিস্তানি লাইসেন্সধারী যেসব পাইলটকে নিয়োগ দিয়েছিল তাদের অস্থায়ীভাবে বরখাস্ত করেছে।

দক্ষিণ এশীয় দেশটির সরকারের হাতে পাকিস্তানি এসব পাইলটদের অনেকের যোগ্যতা নিয়ে সন্দেহ করার মতো তথ্য পৌঁছায়।

মালয়েশিয়ার বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ (সিএএএম) বৃহস্পতিবার এক বিবৃতিতে বলছে, মালয়েশিয়ার সব বিদেশি পাইলটদের যোগ্যতা মূল্যায়নের পরেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা বলছে, মালয়েশিয়ার ২০ জনের কমসংখ্যক পাকিস্তানি পাইলট আছে।

মালয়েশিয়ার সিদ্ধান্তের পর পাকিস্তান বিমান চালকদের নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে।

বিশ্বের বিভিন্ন দেশ পাকিস্তানি পাইলটদের বিমান চালাতে বারণ করে দিয়েছে। তাদের যোগ্যতার মূল্যায়নেরও উদ্যোগ নেয়া হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.