ফ্লাইট চলাকালীনই মৃত্যু হল আমেরিকান এয়ারলাইন্সের এক বর্ষীয়ান কেবিন ক্রু-র ৷
ঘটনাটি ৫ জুলাই ঘটলেও বিমানসংস্থার তরফে সম্প্রতি জানানো হয় এই খবর ৷
বর্ষীয়ান ওই বিমানকর্মী ২০ বছরেরও বেশি সময় ধরে কাজ করেছেন আমেরিকান এয়ারলাইন্সে ৷
তাঁর নাম জো টরমেস ৷ তিনি সেন্ট লুইসের বাসিন্দা ৷
মারা যাওয়ার দিন ওই ফ্লাইটে তাঁর স্ত্রী এলসা জেট-টরমেসও ছিলেন বলে জানা গিয়েছে ৷
বিমানসংস্থার তরফে টরমেসের মৃত্যুর খবর কর্মীদের একটি চিঠি মারফত জানানো হয় ৷
সেখানে লেখা ছিল, ‘‘ আমরা জানি আপনাদের মধ্যে অনেকেই জো টরমেসের সঙ্গে বহু বছর কাজ করেছেন ৷
এবং সবাই আমরা তাঁকে খুব মিস করব ৷ ’’ তাঁর বয়স ৬১ বছর বলে জানা গেলেও আমেরিকান এয়ারলাইন্সের পক্ষ থেকে জো টরমেসের বয়সের কোনও কথা উল্লেখ করা হয়নি ৷