আকাশপথ বন্ধ করল ইসরাইল

সিরিয়ার দামেস্কে বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলার পরই মঙ্গলবার অধিকৃত গোলান মালভূমির আকাশপথ বন্ধ করে দিয়েছে ইসরাইল।

এর আগে সোমবার গভীর রাতে অধিকৃত গোলান মালভূমি থেকে সিরিয়ার রাজধানীতে বিমান হামলা চালানো হয়।

ইসরাইলি সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে তুর্কির গণমাধ্যম ইয়েনি শাফাক জানায়, ইসরাইলি বিমান সংস্থাগুলোকে বলা হয়েছে এই অঞ্চল (গোলান মালভূমি) দিয়ে ৫ হাজার ফুট উচ্চতায় উড়ে যেতে দেওয়া হবে না। গোলান মালভূমির আকাশপথ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে।

১৯৬৭ সালে মধ্যপ্রাচ্যের যুদ্ধের সময় সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয় ইসরাইলি বাহিনী।

আসাদ সরকার গণমাধ্যম জানিয়েছেন, সোমবার গভীর রাতে দখলকৃত গোলান মালভূমি থেকে রাজধানী দামেস্কে ইসরাইলি বিমান হামলায় সাত সেনা সদস্য আহত হয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.