চার্টার্ড ফ্লাইটে মালদ্বীপ থেকে ফিরলেন ১৪১ বাংলাদেশি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে মালদ্বীপ থেকে দেশে ফিরেছেন ১৪১ বাংলাদেশি।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি পৌঁছায়।

করোনায় মালদ্বীপে আটকা পড়েন বাংলাদেশি এসব নাগরিকরা। দু-দেশের মধ্যে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় তারা দেশে ফিরতে পারছিলেন না।
উভয় দেশের সরকারের সহযোগিতায় বিমানের চার্টার্ড ফ্লাইটে মঙ্গলবার তারা দেশে ফেরেন।
দেশে ফেরাদের মধ্যে দেশটিতে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি শ্রমিকরাও রয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.