‘খালেদা জিয়া কার্যত মুক্ত না’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ‌্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, খালেদা জিয়াকে মুক্ত বলা হলেও কার্যত তিনি মুক্ত না।

শনিবার (১৫ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা অত্যন্ত দুঃসময়ে বসবাস করছি। যে সময়টাতে কথা বলতে ভয়, কোনো বাক স্বাধীনতা নেই। কথা বললেই হামলা-মামলা, গুম, খুন হত্যা ও জেল। এই হলো আমাদের বর্তমান অবস্থা।’
রিজভী বলেন, ‘দুই বছর আমাদের নেত্রীকে অন্যায়ভাবে জেলে রাখা হলেও তিনি আপোষ করেননি। তিনি যেকোনও সঙ্কটে জনগণকে ছেড়ে যাননি।’

বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক অ‌্যাডভোকেট আব্দুস সালাম, মোস্তাফিজুর রহমান বাবুলসহ আরও অনেকে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.