একনেক বৈঠক শেষে উপদেষ্টাদের রুদ্ধদ্বার বৈঠক

দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে আজ শনিবার (২৪ মে) দুপুর সাড়ে ১২টায় এ বৈঠক শুরু হয়।

সংশ্লিষ্ট এক সূত্রে জানান, একনেক সভা শেষে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনির্ধারিত এ বৈঠকে বসেন উপদেষ্টা পরিষদের ১৯ সদস্য। এতে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ বৈঠকে উপদেষ্টাদের বাইরে আর কাউকে রাখা হয়নি বলেও জানা গেছে।

এদিন সকাল ১১টায় এনইসি সম্মেলনকক্ষে একনেক সভা শুরু হয়। এটি শেষ হয় দুপুর সোয়া ১২টার দিকে। আজকের সভায় ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

একইদিন বিকালে বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.