৯০ দিন পর কলকাতায় ফের আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু

৯০ দিন পর কলকাতায় ফের আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হয়েছে। আজ সন্ধ্যা ছটা পঁচিশ মিনিটে কুয়েত থেকে গো এয়ার এর একটি চার্টার্ড ফ্লাইট দমদমের নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে।

পশ্চিমবঙ্গ সরকার আন্তর্জাতিক যে কোন বিমান কলকাতা বিমানবন্দরে নামার ব্যাপারে যে নিষেধাজ্ঞা জারি করেছিল তা প্রত্যাহার হওয়ায় আন্তর্জাতিক চার্টার্ড ফ্লাইটের আর কলকাতায় নামার বাধা থাকলো না।

কলকাতায় নামার আগে শেষ তিনদিন করোনা নেগেটিভ থাকলে যাত্রীদের আর কোয়ারেন্টাইন এও যেতে হবেনা বলে জানানো হয়েছে। গো এয়ার কুড়ি অগাস্ট এর মধ্যে আরও তিনটি আন্তর্জাতিক উড়ান আনবে কলকাতায়।

ইন্ডিগো দুবাই থেকে তাদের চার্টার্ড ফ্লাইটটি নিয়ে আসছে বুধবার। দুবাইয়ে কর্মচ্যুত বেকারদের জন্যে এই ফ্লাইট চার্টার করেছে সেন্ট জেভিয়ার্স কলেজ অ্যালুমনি আসোসিয়েশন, পূর্বাঞ্চল প্রবাসী মিলন এবং সংযুক্ত আরব আমিরশাহির মাড়োয়ারি যুব মঞ্চ।

দুবাইয়ে আটকে পড়া শ্রমিকদের কাতর অনুনয়ে এই সংস্থা গুলি এগিয়ে এসেছে।

ইন্ডিগো কলকাতা থেকে দুবাই একটি ফ্লাইট নিয়ে যাচ্ছে। দুবাই যাওয়ার ভাড়া করা হয়েছে অবিশাস্য কম দামে, মাত্র সাত হাজার সাতশ ছত্রিশ টাকা। বলাই বাহুল্য, সব টিকিট বুক হয়ে গেছে।

যদিও এখনো নিয়মিত সার্ভিস চালু হয়নি, তাও কলকাতায় আন্তর্জাতিক উড়ান আসা যাওয়ার সবুজ সংকেত পাওয়ায় সন্তুষ্ট দেশের অসামরিক বিমান চলাচল মন্ত্রক।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.