মালয়েশিয়ান এয়ারলাইন্সে দেশে ফিরেছেন মালয়েশিয়ায় আটক রায়হান

করোনাভাইরাস পরিস্থিতিতে অভিবাসীদের নিয়ে আল-জাজিরা টিভিতে সাক্ষাতকার দেয়া বাংলাদেশি নাগরিক রায়হান কবির (২৫) অবশেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন।

শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় ফিরেছেন তিনি।

রায়হানের বাবা শাহ আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট শুক্রবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর রায়হানকে রিসিভ করেছি।
ছেলে এখন আমার কাছে। কোনো সমস্যা নেই, সে সুস্থ ও ভালো আছে।

শাহ আলম আরও বলেন, আমার ছেলেকে ফিরে পেতে আপনারা সাংবাদিকরা সবচেয়ে বেশি সহায়তা করেছেন।
তাই আপনাদের প্রতি কৃতজ্ঞতা। তাকে ফিরে পেয়েছি এতেই খুশি। তার পাশে দাঁড়ানোর জন্য সবাইকে ধন্যবাদ।

রায়হান কবির আটকের পর তার বিরুদ্ধে কোনও অভিযোগ গঠন করেনি দেশটির পুলিশ।
তাই তাকে শুক্রবার (২১ আগস্ট) ফেরত পাঠায় মালয়েশিয়ার অভিবাসন বিভাগ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.