ছোটপর্দায় রবীন্দ্রনাথ

Untitled-11462623271২৫ বৈশাখ (৮ মে) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। বাদ থাকেনি দেশীয় টেলিভিশন চ্যানেলগুলোও। চ্যানেলগুলোও নানা অনুষ্ঠানমালায় সাজিয়েছে এ দিনটি। ছোটপর্দায় রবীন্দ্রনাথের নানা অনুষ্ঠান নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।

মাছরাঙা : রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে মাছরাঙা টেলিভিশন আয়োজন করেছে নানা অনুষ্ঠানের। দিনব্যাপী এ আয়োজনে রয়েছে গান, নাটক, টেলিফিল্ম, আবৃত্তি, গীতিনৃত্যনাট্য, প্রামাণ্যচিত্রসহ নানা অনুষ্ঠান। এদিন সকাল ৯ টায় প্রচারিত হবে গীতিনৃত্যনাট্য ‘ভানুসিংহের পদাবলী’। সকাল ১১ টায় প্রচারিত হবে কাদেরী কিবরিয়ার পরিবেশনায় সংগীতানুষ্ঠান ‘দিনের শেষে ঘুমের দেশে’।

সকাল ১১ টা ৩০ মিনিটে রয়েছে নূরুল আলম আতিকের পরিচালনায় অনুনাটক ‘রামকানাইয়ের নির্বুদ্ধিতা’। বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংসদ পরিবেশিত অনুষ্ঠান শুভ কর্মপথে ধর নির্ভয় গান প্রচারিত হবে দুপুর ২ টা ৩০ মিনিটে। এতে গান পরিবেশন করবেন শ্রীকান্ত আচার্য্য, মধুরিমা দত্ত চৌধুরী, এরিনা মুখার্জী, সিস্পিয়া ব্যানার্জি, ফাহিম হোসেন চৌধুরী, মিতা হক, বদরুন্নেসা ডালিয়া, স্বপন দত্ত, আরিফুর রহমান তিমুন প্রমুখ। রবীন্দ্রনাথের পত্রপাঠের অনুষ্ঠান ‘ইতি রবীন্দ্রনাথ’ থাকছে বিকাল ৫ টায়। প্রামাণ্যচিত্র ‘চলচ্চিত্র রবীন্দ্রনাথ’ প্রচারিত হবে বিকাল ৫ টা ৩০ মিনিটে। রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে নির্মিত হয়েছে বিশেষ টেলিফিল্ম ‘জীবিত ও মৃত’। এটি প্রচারিত হবে সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে। তুহিন হোসেনের পরিচালনায় এতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, প্রসূন আজাদ প্রমুখ।

এটিএন বাংলা : রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে এটিএন বাংলায় রয়েছে নানা আয়োজন। এ দিন সকাল ৭টা ৩০মিনিটে প্রচার হবে প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠানের বিশেষ পর্ব। ইমতু রাতিশ ও ফাইজা খানের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন ফাহিম হোসেন। সকাল ৮টা ২০মিনিটে প্রচার হবে রবীন্দ্র সংগীতানুষ্ঠান আজ সকালের গানের বিশেষ পর্ব। অংশগ্রহণে শিল্পী ফাহিম হোসেন এবং শামা রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন লানা খান। সকাল ০৯টা ২০মিনিটে প্রচার হবে রবীন্দ্রনাথ ঠাকুরের শিশুতোষ নাটক ‘ছুটি’, নাট্যরূপ- পলাশ খন্দকার, পরিচালনা-কাজলী আহমেদ।

বেলা ৩টা ১০মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান গ্রাম বাংলার রবীন্দ্রনাথ, পরিচালনা- নবুয়াত রহমান। বেলা ৩টা ৪৫মিনিটে প্রচার হবে রবীন্দ্র ফ্যাশন নিয়ে অনুষ্ঠান আমিন জুয়েলার্স ট্রেন্ড’র বিশেষ পর্ব। পরিচালনা- কুইন রহমান। বেলা ৪টা ২৫মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান রবীন্দ্রনাথের নোবেল প্রাপ্তির ১০০ বছর, পরিচালনা- আসলাম শিকদার। রাত ৮টায় প্রচার হবে রবীন্দ্র সংগীতের অনুষ্ঠান মনে রবে কিনা রবে আমারে, শিল্পী- ইভা রহমান। রাত ৮টা ৪৫মিনিটে প্রচার হবে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নাটক ‘অস্পষ্ট’, চিত্রনাট্য ও পরিচালনা- অঞ্জন আইচ। এ ছাড়া রাত ১০টা ৫৫মিনিটে প্রচার হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘এসো আনন্দ আলোয়’, উপস্থাপনা- সৈয়দ মনজুরুল ইসলাম, পরিচালনা- মুকাদ্দেম বাবু।

এনটিভি : বরাবরের মতো এবারও নানা অনুষ্ঠানমালার আয়োজন করেছে এনটিভি। এদিন ভোর ৬টা ৫৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘রবীন্দ্রনাথ ও মা’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কাজী মোহাম্মদ মোস্তফা। এ অনুষ্ঠানে রবীন্দ্র রচনায় বিভিন্ন রূপে মা-কে চিত্রিত করেছেন। রবীন্দ্র রচনায় মায়ের প্রসঙ্গটি নিয়েই অনুষ্ঠানটি নির্মিত হয়েছে। প্রজ্ঞা লাবনী’র উপস্থাপনায় এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন- সাদী মহম্মদ, ঝর্না রহমান, মাহিদুল ইসলাম, মুস্তাফা নুর উল ইসলাম।

দুপুর ২টা ৩০ মিনিটে এনটিভি ষ্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান এই বাংলায় রবীন্দ্রনাথ। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন জাহাঙ্গীর চৌধুরী। রোকেয়া প্রাচী’র উপস্থাপনায় এতে অতিথি হিসেবে উপস্থিতি থাকবেন- অধ্যাপক আফসার আহমদ, শিল্পী অনিমা রায় ও চঞ্চল খান।

রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘হঠাৎ দ্যাখা’। রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দ্যাখা কবিতাটির অনুপ্রেরণায় নাটকটির চিত্রনাট্য করেছেন মাসুম শাহরীয়ার। আবু হায়াত মাহমুদের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন- আফরান নিশো, নূসরাত ইমরোজ তিশা, খায়রুল আলম টিপু, আশরাফুল আশীষ প্রমুখ।

এসএ টিভি : কবি গুরুকে শ্রদ্ধা জানাতে এসএ টিভি আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালার। এদিন রাজধানীর রাওয়া ক্লাবে অনুষ্ঠিত হবে একটুকু ছোঁয়া লাগে শিরোনামের বিশেষ অনুষ্ঠান। সন্ধ্যা সাড়ে ৭টায় এ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে এসএটিভি। এতে আবৃত্তি করবেন, ইকবাল বাহার চৌধুরী, আহ্কাম উল্লাহ্, শারমিন লাকী, নাজনিন হাসান চুমকী, সামিউল ইসলাম পোলাক। সংগীত পরিবেশন করবেন, রেজওয়ানা চৌধুরী বন্যা, সাদী মহম্মদ, লিলি ইসলাম, সালমা আকবর, সাজেদ আকবর, ফাহিম হোসেন চৌধুরী, শামা রহমান, অণিমা রায়, আজিজুর রহমান তুহিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন অনন্ত হিরা ও নূনা আফরোজ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.