কুয়েতের আমির সাবাহ আল আহমদ আল-জাবের আল-সাবাহ’র মৃত্যুতে একদিনের শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) রাষ্ট্রীয়ভাবে এ শোক পালন করা হবে।
বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এদিকে কুয়েতের আমিরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।