তৃতীয় দেশ হয়ে কুয়েতে ঢুকছেন বাংলাদেশিরা

করোনার কারণে চলতি বছর মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে আন্তর্জাতিক সব ফ্লাইট বন্ধ করে দেয় কুয়েত।
এতে ছুটিতে গিয়ে আটকে পড়া প্রবাসীরা পড়েছেন বিপাকে।
গত ১ আগস্ট থেকে সীমিত পরিসরে আন্তর্জাতিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেয় দেশটি।
কিন্তু বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর নেপালসহ ৩৪ দেশের সঙ্গে কুয়েতের আন্তর্জাতিক ফ্লাইট এখনো বন্ধ রয়েছে।
এতে অন্যান্য দেশগুলোর প্রবাসীদের মতো বিশাল সমস্যায় পড়েছেন বাংলাদেশি প্রবাসীরাও।

দীর্ঘদিন ছুটিতে দেশে ফিরে আটকে পড়া প্রবাসীরা অপেক্ষা করছে সরাসরি ফ্লাইট চালু হওয়ার। অনেকে ইতোমধ্যে চাকরি হারিয়েছেন।
অনেকের কুয়েতে প্রবেশে বৈধতা আকামার মেয়াদ শেষ হয়ে গেছে।
যারা ছুটিতে এসে কিছুটা সাবলম্বী ছিলেন, তারা খুঁজছেন ভিন্ন পথ।
আকামার মেয়ার থাকায় ভিন্ন দেশের মাধ্যমে তারা কুয়েতে প্রবেশ করছেন।
অতিরিক্ত খরচে কুয়েতে ঢুকে তাদের থাকতে হচ্ছে ১৪ দিনের কোয়ারেন্টিনে।
কেউবা আবার দেশটিতে প্রবেশে করোনা নেগেটিভ সনদ নিয়ে অপেক্ষা করছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.