প্রবাসী ভুক্তভোগীদের পাশে কুয়েত দূতাবাস

লাখ লাখ টাকা খরচ করে কুয়েতে যাওয়া বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে আকামা সমস্যা ও কোম্পানির অতিরিক্ত দাবিসহ নির্দিষ্ট সময়ে বেতন না পাওয়ার অভিযোগে আন্দোলন করে আসছেন।
তাদের পাশে দাঁড়াচ্ছে দূতাবাস।

দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের এসব সমস্যা সমাধানের লক্ষ্যে অনলাইনে অভিযোগ ফরম চালু করেছে।

রোববার দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আপনাদের অনেকেই কুয়েতের বিভিন্ন কোম্পানিতে কর্মরত।
পারিশ্রমিক হিসেবে কোম্পানির কাছ থেকে বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধাদি পাওয়ার জন্য চুক্তিবদ্ধ।
অধিকাংশ ক্ষেত্রে এর অনিয়ম না হলেও মাঝে মাঝে আপনাদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদির ব্যাপারে অনিয়ম ঘটে থাকে বলে দূতাবাসে অভিযোগ আসে।’

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.