ঢাকা-দিল্লি রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে দেশে বৃহস্পতিবার থেকে যাত্রা শুরু করলো ভারতের ভিস্তারা এয়ারলাইনস।
বৃহস্পতিবার দুপুরে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে ভিস্তারার ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী।
ভিস্তারা এয়ারলাইনস ঢাকা থেকে দিল্লি সপ্তাহে দুইদিন বৃহস্পতিবার ও রোববার চলাচল করবে।
টাটা ও সিঙ্গাপুর এয়ারলাইনস যৌথভাবে এই ভিস্তারা এয়ারলাইনস নিয়ে এসেছে বলে জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী বলেন, ‘বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব দীর্ঘদিনের। দুই দেশে মধ্যে সম্পর্ক অনেক ভালো।
প্রতিবেশী এই দুই দেশের মধ্যে এই ধরনের সম্পর্ক পৃথিবীর খুব কম দেশের মধ্যে রয়েছে।