‘ঘুরে দাঁড়াচ্ছে এশিয়ার অর্থনীতি’

চলতি বছর উন্নয়নশীল এশিয়ার অর্থনীতি দশমিক ৪ শতাংশ সংকুচিত হবে বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি।
এর আগে গত সেপ্টেম্বরে সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছিল, এই সংকোচন হবে দশমিক ৭ শতাংশ।
অর্থাৎ করোনাভাইরাসের মোকাবিলা করে ঘুরে দাঁড়াচ্ছে এ অঞ্চলের অর্থনীতি।
আর এই ধারায় আগামী বছর (২০২১) এ অঞ্চলের প্রবৃদ্ধি দাঁড়াবে ৬.৮ শতাংশে।

বৃহস্পতিবার এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক: ২০২০ এর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংস্থাটি।
তবে, অর্থনীতি শক্ত অবস্থানে আসার পূর্বাভাস দিলেও তা করোনার আগে যতটা আশা করা হচ্ছিল আগামী বছরও ততটা হচ্ছে না বলে জানিয়েছে এডিবি।

এডিবির প্রতিবেদনে বলা হচ্ছে, এ বছর পূর্ব এশিয়ার অর্থনীতির প্রবৃদ্ধি বাড়বে।
সেপ্টেম্বরে যেখানে ১.৩ শতাংশ প্রবৃদ্ধির কথা বলা হয়েছিল এবার সেখানে এই অঞ্চলের অর্থনীতির প্রবৃদ্ধি ১.৬ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দিল সংস্থাটি।
আর আগামী বছর এই অঞ্চলের অর্থনীতির প্রবৃদ্ধি হবে ৭ শতাংশ।
কারণ হিসেবে চীনের দ্রুত ঘুরে দাঁড়ানোকে চিহ্নিত করেছে সংস্থাটি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.