শাহজালাল বিমানবন্দরে সৌদি এয়ারলাইন্সকে দুই লাখ টাকা জরিমানা

স্বাস্থ্যবিধি না মানায় সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সকে দুই লাখ টাকা জরিমানা করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কোর্ট।
মঙ্গলবার এ জরিমানা করা হয় বলে বিমানবন্দর কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ জামিল জানিয়েছেন।

তিনি জানান, ১৪ ডিসেম্বর ২৫৯ জন যাত্রী নিয়ে সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকায় আসে। ওই ফ্লাইটের কোনও যাত্রীর সঙ্গে কোভিড পরীক্ষার সনদ ছিল না।
তারা সবাই সৌদি আরবের কারাগারে বন্দি ছিলেন।
তাদের কোভিড টেস্ট না করিয়ে ঢাকায় আনার অনুমতি ছিল কিনা তা জানতে চায় বিমানবন্দর কর্তৃপক্ষ।
সৌদি এয়ারলাইন্স অনুমতিপত্র দেখাতে সময় নেয়।
প্রায় ২৪ ঘণ্টা পর ১৫ ডিসেম্বর ঢাকায় অবতরণ করা সৌদি এয়ারলাইন্সের আরও দুটি ফ্লাইটে যথাক্রমে ৩ জন ও ২৫৪ জন যাত্রী আসে কোভিড পরীক্ষার সনদ ছাড়াই।
এই যাত্রীরাও কারাবন্দি ছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.