নতুন বছরের শুরুতেই বিনিয়োগকারী টানতে মাথা তুলে দাঁড়িয়েছে সোনা।
বিশ্ববাজারে দামের ঊর্ধ্বমুখী প্রবণতায় হাতবদল হচ্ছে বিনিয়োগের অন্যতম নিরাপদ মাধ্যম এই ধাতুটি।
স্বর্ণের বাজার দরের প্রতি মুহুর্ত্বের হাল-নাগাদ তথ্য তুলে ধরা সংস্থা গোল্ডপ্রাইস বলছে, ঊর্ধ্বমুখী প্রবণতা দেখালেও ১ জানুয়ারি কোন উত্থান হয়নি সোনার বাজারের।
তবে, এরপর দুদিন বন্ধের পর আবার লেনদেন শুরু হয় ৪ জানুয়ারি সোমবার।
এদিনের লেনদেন চিত্রে দেখা যায় আগের দিনের সর্বশেষ দামের তুলনায় প্রতি আউন্স সোনার দাম বেড়েছে ৩০ দশমিক ০৭ ডলার।
বর্তমানে এক আউন্স সোনার দাম পড়ছে ১ হাজার ৯২৫ ডলার।
এক আউন্স সমান ২৮ দশমিক ৩৫ গ্রাম বা ২ দশমিক ৪৩ ভরি।
আরও খবর