স্যামসাংয়ের প্রধান লি জে-ইয়ংকে আড়াই বছরের কারাদণ্ড

দক্ষিণ কোরীয় ব্যবসা সাম্রাজ্য স্যামসাংয়ের প্রধান লি জে-ইয়ংকে আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত।

গতকাল সোমবার ব্যাপক দুর্নীতির কারণে তাঁর বিরুদ্ধে এই দণ্ড ঘোষণা করা হয়।

বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোন ও মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকসের ভাইস চেয়ারম্যান লি।

লির কারাদণ্ডের খবরে স্যামসাং ইলেকট্রনিকসের শেয়ারের দাম ৪ শতাংশ পড়েছে।

গত বছরের অক্টোবরে লির বাবা লি কুন হির মৃত্যু হয়। বাবার মৃত্যুর পর তারই স্যামসাংয়ের দায়িত্ব গ্রহণের কথা ছিল। কিন্তু এর মধ্যেই লির কারাদণ্ড হওয়ায় দেশটির বহুজাতিক প্রতিষ্ঠানটির মালিকানা পুনর্গঠন পিছিয়ে যেতে পারে।

সূত্র : এএফপি, রয়টার্স।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.