‘করোনায় সরকারি ব্যয় কমেছে’

অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল জানিয়েছেন, করোনাভাইরাসের প্রভাবে সরকারি ব্যয় কমেছে।
গত অর্থ বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) তুলনায় চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে ৭ দশমিক ৫৭ শতাংশ কমেছে।
অন্যদিকে আমদানি ব্যয় ১১.৪৩ শতাংশ হ্রাস পেয়ে ১২.৬৯ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে।
মূলত মূলধনী যন্ত্রপাতির আমদানি কিছুটা কম হওয়ায় এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাসের প্রেক্ষাপটে আমদানি ব্যয় হ্রাস পেয়েছে।

বুধবার জাতীয় সংসদে উত্থাপিত চলতি অর্থ বছরের বাজেটের প্রথম প্রান্তিকের বাস্তবায়নের অগ্রগতি বিষয়ক প্রতিবেদনে এসব উল্লেখ করেন তিনি।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.