আর্জেন্টিনার প্রেসিডেন্ট মেসির প্লেন ভাড়া করে সমালোচনায়

সম্প্রতি আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ লিওনেল মেসির প্লেন ভাড়া করে রাষ্ট্রীয় সফরে মেক্সিকো গিয়েছিলেন। এ নিয়ে এখন সমালোচিত হতে হচ্ছে তাকে।

লিওনেল মেসির ব্যক্তিগত বিমান ভাড়া করে মেক্সিকো গিয়েছিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট। খবর স্পেনের ইংরেজি দৈনিক মারকার।

নিজ দেশের প্রেসিডেন্টকে বার্সেলোনার এ তারকা এক লাখ ৬০ হাজার ডলারে চার দিনের জন্য বিমানটি ভাড়া দিয়েছিলেন ।

মেক্সিকোর ২২০তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর আমন্ত্রণ জানিয়েছিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্টকে।

তিনি মেসির বিমানে চড়ে মেক্সিকো গেছেন। যুক্তরাষ্ট্র থেকে ২০১৮ সালে বিমানটি কেনেন মেসি। বিমানটির বর্তমান বাজারদর ১৫ মিলিয়ন ডলার।

বার্সেলোনা অধিনায়ক যখন আর্জেন্টিনায় থাকেন না, তখন বিমানটি মেসির জন্মস্থান রোসারিও শহরের একটি বিমানবন্দরে রাখা থাকে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.