দেশে করোনাভাইরাস সংক্রমণ রোধে আগামী এক সপ্তাহের জন্য লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। তবে লকডাউনের মধ্যে কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে বইমেলা।
রোববার (৪ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ের সিনিয়ির সহকারী সচিব জেসমিন নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি এবং সরকার কর্তৃক লকডাউন নির্দেশনার পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অমর একুশে বইমেলা ২০২১-এর কার্যক্রম চলমান রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিধানবলি ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ এবং জনসমাবেশের ঝুঁকিপূর্ণ যে কোনো কার্যক্রম থেকে বিরত থাকার জন্যও নির্দেশনা প্রদান করা হলো।