ইরান আবারও লন্ডনগামী বিমানের ফ্লাইট চালু করছে

শিগগিরই ইরানের জাতীয় পতাকাবাহী বিমানসংস্থা ইরান এয়ার তেহরান-লন্ডন ফ্লাইট চালু করবে।

ইরান এয়ারের জনসংযোগ বিভাগের পরিচালক হোসেইন জাহানি এ কথা বলেছেন।

তিনি জানান, আগামী ৬ মে থেকে ইরান এয়ারের তেহরান-লন্ডনগামী ফ্লাইট চালু হবে।

হোসেইন জাহানি বলেন, ব্রিটেন করোনাভাইরাসের কারণে দেয়া লকডাউন তুলে নেয়ার প্রেক্ষাপটে ইরান এয়ার তার ফ্লাইট চালু করতে যাচ্ছে। সপ্তাহে রবি এবং বৃহস্পতিবার ইরান এয়ারের ফ্লা্ইট চলবে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের মহামারী মারাত্মকভাবে ছড়িয়ে পড়ার পর ফেব্রুয়ারি মাস থেকে বিমানের ফ্লাইট বাতিল করে ইরান এয়ার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.