ইতালিতে গত বছর নকল মাস্ক রপ্তানি করেছিল চীন!

গত বছর বিশ্বব্যাপী মহামারি করোনার সংক্রমণ ছড়ানোর শুরুর দিকে ইতালিতে ভাইরাসটির প্রভাব ভয়াবহ আকার ধারণ করে।
তখন বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় তারা ছিল শীর্ষে।
প্রতিদিনই লাশের সারি বাড়ছিল। অবস্থা এমন দাঁড়ায় যে, মরদেহ সৎকার করার জন্য পর্যাপ্ত জায়গা ও লোকবল দুটোরই সংকট দেখা দেয়।
তখন বিপর্যয় মোকাবিলায় এগিয়ে আসে চীন।
মাস্ক, গ্লাভস, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী পিপিইসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম পাঠানো হয়।

ইতালিতে পাঠানো এসব চিকিৎসা সরঞ্জামের মধ্যে প্রায় ২৫০ মিলিয়ন মাস্ক ছিল।
কিন্তু পরে দেখা যায় এসবের প্রায় অর্ধেক নকল এবং ত্রুটিযুক্ত।
তাই ২০২০ সালের জুলাইয়ে পর কোনো ধরনের কারণ দর্শানো ছাড়াই চীন থেকে মাস্ক আমদানি বন্ধ করে দেয় দেশটির সরকার।
সূত্রের বরাত দিয়ে দ্য কুইন্টের এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.