কুয়েতে আবারও বাড়ল কারফিউয়ের মেয়াদ

করোনা মহামারি প্রতিরোধে সারাবিশ্বের মতো কুয়েতেও চলছে কারফিউ। বৃহস্পতিবার এর মেয়াদ শেষ হলেও অব্যাহত সংক্রমণরোধে আগামী ঈদুল ফিতর পর্যন্ত বাড়নো হয়েছে কারফিউ।

কুয়েতে বৃহস্পতিবার (২২ এপ্রিল) থেকে ঈদুল ফিতরের ছুটি পর্যন্ত থাকবে নিষেধাজ্ঞা। এখন থেকে সন্ধ্যা ৭টা থেকে ভোর ৫টা পর্যন্ত থাকবে নিষেধাজ্ঞা।

কারফিউ চলাকালীন বাসিন্দাদের রাত ১০টা পর্যন্ত নিজস্ব আবাসিক এলাকায় হাঁটার অনুমতি দিয়েছে কুয়েত সরকার। সেই সঙ্গে খাদ্য সরবরাহে যাতে কোনও ব্যাঘাত না ঘটে সে জন্যও ব্যবস্থা নেওয়া হয়েছে।

করোনা মহামারি থেকে মুক্তি পেতে কুয়েত সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। একই সঙ্গে সরকারের নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন তারা।

কুয়েতে নানা পদক্ষেপ নেওয়া পরও প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। অন্যদিকে, চলমান বিধিনিষেধের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির অর্থনৈতিক অবকাঠামো। অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়েছেন অনেক শ্রমিক।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.