মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলে দিল বাংলাদেশ

মাথাপিছু আয়ে ২০২০-২১ অর্থবর্ষে ভারতকে পেছনে ফেলে দিয়েছে বাংলাদেশ। ২০২০-২১ সালে বাংলাদেশের গড় মাথাপিছু আয় ২২২৭ মার্কিন ডলার।
২০১৯-২০র ২০৬৪ ডলার থেকে ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ভারতের গড় মাথাপিছু আয় ২০২০-২১ অর্থবর্ষে ১ হাজার ৯’শ’ ৪৭ দশমিক ৪১৭ মার্কিন ডলার।
আন্তর্জাতিক মনিটরি ফান্ডের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক গত অক্টোবরেই জানিয়েছিল যে, মাথাপিছু জিডিপিতে বাংলাদেশ ভারতের থেকে এগিয়ে গেছে।
মারাত্মক করোনার কারণেই ভারতের এই পদস্খলন, অনুমান অর্থনৈতিক বিশেষজ্ঞদের। বাংলাদেশে করোনার প্রকোপ থাকলেও দেশের পরিধি ছোট এবং শ্রম কমদামি হওয়ার সুফল ফলেছে।
উৎপাদনমুখীতাও এর একটি বড় কারণ মনে করা হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.