ধর্মীয় পর্যটন জোরদারে সম্মত ইরান-বাংলাদেশ

Bangladesh20160615083315ধর্মীয় পর্যটন জোরদারে সম্মত হয়েছে বাংলাদেশ ও ইরান। ইরানের সংবাদ মাধ্যম ইরনা এ তথ্য নিশ্চিত করেছে।

রোববার তেহরানে নিয়োজিত বাংলাদেশি রাষ্ট্রদূত মাজিবুর রাহমান ভুইয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন এবং হস্তশিল্প বিষয়ক সংস্থার পরিচালক মাসুদ সুলতানিফার।

ধর্মীয় বিভিন্ন বিষয়ে দু’দেশের মধ্যে যথেষ্ট মিল রয়েছে। আর একারণে দু’দেশের মধ্যে ধর্মীয় পর্যটন নিয়ে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে বলে উল্লেখ করেছেন সুলতানিফার।

তিনি আরো বলেন, আমরা হস্তশিল্পের ক্ষেত্রে বাংলাদেশিদের অভিজ্ঞতা আদান প্রদানেও প্রস্তুত আছি আমরা।

সেসময় বাংলাদেশিদের জন্য ইরানকে ‘আকর্ষণীয় গন্তব্য’ বলে উল্লেখ করেন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.