বাংলাদেশের পথে ভারতের ‘অক্সিজেন এক্সপ্রেস’

জীবন রক্ষাকারী অক্সিজেন নিয়ে বাংলাদেশের দিকে যাত্রা শুরু করেছে ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’।

ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর এক বিবৃতিতে বলা হয়েছে, প্রতিবেশী কোনো রাষ্ট্রে এটাই অক্সিজেন এক্সপ্রেসের প্রথম কোনো যাত্রা।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরে ২০০ মেট্রিকটন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) পরিবহনের জন্য ভারতের দক্ষিণ-পূর্ব রেলওয়ের অধীনস্থ চক্রদহরপুরের টাটায় একটি ইনডেন্ট স্থাপন করা হয়। সকাল ৯টা ২৫ মিনিটের দিকে ১০টি কনটেইনারে এই তরল অক্সিজেন ভরার কাজ শেষ হয়।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.