‘গণটিকার কর্মসূচিও সরকার দলীয়করণ করেছে’

দেশব্যাপী শুরু হওয়া গণটিকা কর্মসূচিকে সরকার দলীয়করণ করেছে অভিযোগ করে ‘সার্বজনীন’ টিকা প্রদানের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার সকালে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এই দাবি জানান।

ফখুরল বলেন, ‘জাতীয় স্থায়ী কমিটি মনে করে সরকার পর্যাপ্ত টিকা সংগ্রহ না করেই গণটিকার নামে গণ-প্রতারণা শুরু করেছে।
চরম অব্যবস্থাপনা এবং দলীয়করণের কারণে এই লোক দেখানো গণটিকা অভিযান গণ-সংক্রমণ অভিযানে পরিণত হয়েছে।’

তিনি বলেন, ‘স্থায়ী কমিটি সরকারকে সকল প্রকার দলীয়করণের প্রক্রিয়া থেকে বেরিয়ে এসে সার্বজনীন টাকা প্রদানের কার্যকরী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।
গণটিকা প্রদানের কর্মসূচি সম্পূর্ণ দলীয় কর্মসূচিতে পরিণত করার উদ্দেশ্যে দলীয় কর্মীদের সম্পৃক্ত করার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.