দেশে প্রাণ গেলো আরও ১৭৪ জনের

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৭৪ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪ হাজার ৩৪৯ জনে।

তাদের মধ্যে পুরুষ ৯০ জন ও নারী ৮৪ জন।
এদের মধ্যে সরকারি হাসপাতালে ১৩৪ জন, বেসরকারি হাসপাতালে ৩৬ জন ও বাড়িতে চারজনের মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায় মৃত্যুহার ১ দশমিক ৭১ শতাংশ।

একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ছয় হাজার ৯৫৯ জন।
এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ১৪ লাখ ২৫ হাজার ৮৬১ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.