রাজশাহী মেডিকেলে আরও ৯ জনের মৃ’ত্যু

করোনায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন করোনায় ও উপসর্গে চারজন মারা গেছেন।

বৃহস্পতিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত অর্থাৎ গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পাঁচজন পুরুষ ও চারজন নারী রয়েছেন।
তাদের বয়স ৪১ থেকে ৬৫ বছরের ওপরে।
এদের মধ্যে রাজশাহীর দুইজন, নাটোরের একজন, নওগাঁর একজন ও পাবনার পাঁচজন রয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.