ভিড়ে হুমড়ি খেয়ে পড়ে গেলেন অভিনেত্রী পরীমণি

আজ বৃহস্পতিবার আদালতে শুনানির জন্য হাজির করা হয় পরীমণিকে।
এদিন শুনানি শেষে দ্রুত হাজতখানায় নেয়ার সময় হুমড়ি খেয়ে পড়ে যান তিনি। দুপুর সাড়ে ১২ টার কিছু আগে এই ঘটনা ঘটে।

জানা যায়, দুপুরে রিমান্ডের শুনানি শেষে তাড়াহুড়ো করে আদালতের এজলাসে থেকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানার গেইটের সামনে ভিড়ের কারণে এমনটা ঘটে।

সিএমএম আদালতের নীচে আসলে সাংবাদিকরা পরীমণির ছবি তুলতে যান।
পুলিশ তাকে তাড়াহুড়ো করে হাজতখানার দিয়ে নিয়ে যাচ্ছিল।
পথিমধ্যে সিএমএম আদালতের হাতজথানার সামনে পড়ে যান তিনি।
পরবর্তীতে নায়িকাকে দ্রুত সেখান থেকে তুলে হাজতখানায় নিয়ে যাওয়া হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.