গত মাসে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঊর্ধ্বমুখী হওয়ার পর থেকেই টিকা নেওয়ার আগ্রহ বেড়ে যায় মানুষের মধ্যে।
একই মাসে টিকা আসার গতিও বেড়ে যায় আগের যেকোনো সময়ের চেয়ে।
সরকার সাময়িক সময়ের জন্য হলেও বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে টিকা পৌঁছে দেয় গ্রামে মানুষের হাতের নাগাল পর্যন্তও।
সব মিলিয়ে করোনামুক্তির আশায় মানুষের প্রধান ভরসা হয়ে উঠেছে টিকা।
যদিও বিশেষজ্ঞরা বলছেন, টিকা দিয়েই নিজেকে সুরক্ষিত ভাবা যাবে না; সঙ্গে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে ও সঠিকভাবে মাস্ক ব্যবহার করতে হবে। তবেই করোনামুক্ত বাংলাদেশের পথ নাগালে আসতে পারে।
সেদিকে লক্ষ রেখেই সরকার টিকাকেন্দ্রিক পরিকল্পনা বারবার অদলবদল করে দেশে টিকা নিয়ে আসা এবং তা দ্রুতগতিতে মানুষকে দেওয়ার নানামুখী কৌশল নিয়ে কাজ করছে। সরকারের টিকাবিষয়ক নীতিনির্ধারকরা আশা করছেন, আসছে ডিসেম্বরের মধ্যে দেশে টিকার জোগান ছাড়িয়ে যাবে ২০ কোটি ডোজ, যা দুই ডোজ হিসাবে পাবে ১০ কোটির বেশি মানুষ।
আরও খবর