জুলাইয়ে ব্যস্ত সময় পার করেছে যুক্তরাজ্যের হিথরো বিমানবন্দর

ব্রিটেন সরকার ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে দেয়ার পর জুলাইয়ে ব্যস্ত সময় পার করেছে হিথরো বিমানবন্দর।
তবে সামগ্রিক যাত্রী সংখ্যা প্রাক-কভিড স্তরের তুলনায় এখনো ৮০ শতাংশের নিচে।

রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, জুলাইয়ে প্রায় সাড়ে ১০ লাখ যাত্রী এ বিমানবন্দর দিয়ে যাতায়াত করেছেন।
এ সংখ্যা আগের বছরের একই সময়ের চেয়ে বেশি।
ইউরোপে কভিড-১৯ মহামারী শুরুর পর সবচেয়ে ব্যস্ততম মাস হিসেবে চিহ্নিত হয়েছে।

এটিকে ২০১৯ সালের অবস্থানে ফিরিয়ে নিতে ভ্রমণের ক্ষেত্রে সরকারের আরো বেশি সহায়তার কথা বলেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
এছাড়া ব্রিটেন থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণের অনুমতির জন্য চুক্তি করতেও এ দুটি দেশকে অনুরোধ করেছে হিথরো।

এর আগে জুনে কভিড-১৯ টিকার ডোজ সম্পন্নকারী ব্রিটিশদের মাঝারি ঝুঁকিপূর্ণ দেশে ভ্রমণের অনুমতি দেয় দেশটির সরকার।
ফলে হিথরো দিয়ে যাতায়াতকারী যাত্রী সংখ্যা গত বছরের জুলাই থেকে ৭৪ শতাংশ বেড়েছিল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.