চালু হলো আফগানিস্তান-পাকিস্তান বিমান চলাচল

আফগানিস্তানের রাজধানী কাবুলে ফের বিমান যোগাযোগ শুরু করেছে পাকিস্তান।
শুক্রবার এক টুইট বার্তায় এই তথ্য জানান পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী।

ফাওয়াদ চৌধুরী বলেন, শুক্রবার পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের বিমানগুলোকে আফগানিস্তানের রাজধানী কাবুলে পাঠানো হবে।
সেখানে অবস্থানরত ৩৫০ যাত্রীকে নিয়ে আসা হবে।

তিনি আরো বলেছেন, সীমান্ত দিয়ে পকিস্তানি ও বিদেশী নাগরিকদের আফগানিস্তান থেকে ফিরিয়ে আনার বিষয়ে সাহায্য করার জন্য পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও কার্যযকর পদক্ষেপ নিচ্ছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.