ঠাকুরগাঁও থেকেও দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা

হিমালয় পর্বতমালার অংশ কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের বুড়িরবাঁধ থেকে। শীতের শুরুতে সকাল সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে ঠাকুরগাঁও থেকে দেখা যাচ্ছে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত কাঞ্চনজঙ্ঘার চূড়া।

ভারতের সিকিম ও নেপালের সীমান্তাঞ্চলে অবস্থিত এ পর্বতের চূড়া অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বর পর্যন্ত পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে দেখা যায়।

 

২০১৩ সালে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের বুড়িরবাঁধ এলাকা থেকে কাঞ্চনজঙ্ঘা চূড়ার ছবি প্রথম ক্যামেরাবন্দি করেন ফটোগ্রাফার রেজাউল হাফিজ রাহী। এরআগে শুধু পঞ্চগড় থেকে বিশেষ একটা সময়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত।

বুড়িরবাঁধ এলাকার কিয়ামত আলী বলেন, এর আগের বছরও এই বুড়িরবাঁধ থেকে কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখছি। এইবার আজ থেকে দেখা যাচ্ছে তবে সকাল সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে।
সকাল ১০টা পর্যন্ত বেশ ভালো দেখা যায়। তারপর আস্তে আস্তে ঝাপসা হতে থাকে।
তবে শেষ বিকেলে সূর্যকিরণ আবার যখন তির্যক হয়ে পড়ে বরফের পাহাড়ে তখন অনিন্দ্য সুন্দর হয়ে ধরা দেয় কাঞ্চনজঙ্ঘা।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.