মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের জন্য সতর্কীকরণ বিজ্ঞপ্তি

বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের জন্য মালয়েশিয়া ও বাংলাদেশ সরকারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের জন্য মালয়েশিয়া ও বাংলাদেশ সরকারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
গত ১৯ ডিসেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বাংলাদেশ সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ ও মালয়েশিয়া সরকারের মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান।

এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, কর্মসংস্থান এবং প্রত্যাবাসনের আদর্শ কাঠামো প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যারা চাকরি নিয়ে মালয়েশিয়ায় যেতে চান, তাদের জন্য জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সমঝোতা স্মারক অনুযায়ী মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী গমনের ক্ষেত্রে কর্মীর বিমান ভাড়া, লেভিসহ মালয়েশিয়ায় প্রদেয় সব খরচ কর্মী গ্রহণকারী কোম্পানি বহন করবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.