শিগগির ন্যাটোতে যোগ দিতে চায় ফিনল্যান্ড

পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে চায় ফিনল্যান্ড।
এজন্য সব ধরনের সহযোগিতার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী।
রাশিয়ার সঙ্গে ৮০০ মাইলের সীমান্ত রয়েছে নর্ডিক অঞ্চলের দেশ ফিনল্যান্ডের।
তবে এ বিষয়ে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে রাশিয়া। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ন্যাটোতে যোগ দেওয়ার জন্য ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো ও প্রধানমন্ত্রী সান্না মারিন যে সহযোগিতার কথা বলেছেন তা প্রত্যাশিত ছিল। কারণ এর আগে দেশের নিরাপত্তার বিষয়ে সংসদে একটি প্রতিবেদন জমা দেয় তাদের সরকার। এতে ন্যাটোতে যোগ দেওয়ার দিক নির্দেশনা দেওয়া হয়।

এক যৌথ বিবৃতিতে নিনিস্তো ও মারিন জানান, ন্যাটোতে যোগ দিলে ফিনল্যান্ডের নিরাপত্তা জোরদার হবে।
পাশাপাশি ফিনল্যান্ডের প্রতিরক্ষা ব্যবস্থাও শক্তিশালী হবে।
দেরি না করে ফিনল্যান্ডকে অবশ্যই জোটটিতে যোগ দিতে আবেদন করতে হবে। এ ব্যাপারে আগামী কয়েক দিনের মধ্যেই পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তারা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.