ঘরের মাঠে কিংবা প্রতিপক্ষের ঘরে- বাংলাদেশের বিপক্ষে শেষ দুই সিরিজই জিতেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।
গত বছর বাংলাদেশ থেকে ২-০ ব্যবধানে সিরিজ জিতে গিয়েছে তারা।
আর ২০১৮ সালে ঘরের মাঠে টাইগারদের রীতিমতো উড়িয়েই দিয়েছিল ক্যারিবীয়রা।
শুধু মুখোমুখি লড়াই নয়, বাংলাদেশের সাম্প্রতিক ফর্মও ওয়েস্ট ইন্ডিজের জন্য অনুপ্রেরণার হতে পারে।
কেননা সবশেষ ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে সিরিজ হেরেছে টাইগাররা।
এর আগে দক্ষিণ আফ্রিকা সফরের দুই টেস্টের দ্বিতীয় ইনিংসে তারা অলআউট হয়েছে মাত্র ৫৩ ও ৮০ রানে।
সবমিলিয়ে চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপে আট ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সবার নিচে রয়েছে বাংলাদেশ।
অন্যদিকে সাত ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ক্যারিবীয়রা রয়েছে ছয় নম্বরে।
তবু বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে সতর্ক উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট।