ভারতে মন্দিরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পাইলট নিহত

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের একটি মন্দিরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ক্যাপ্টেন বিশাল যাদব (৩০) নামে এক পাইলট নিহত হয়েছেন।

এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও এক পাইলট। বৃহস্পতিবার রাতে মন্দিটির গম্বুজে ধাক্কা খেয়ে বিমানটি বিধ্বস্ত হয়ে হতাহতের এ ঘটনা ঘটে। টাইমস অব ইন্ডিয়ার।

শুক্রবার পুলিশ জানিয়েছে, মধ্যপ্রদেশ রাজ্যের রাজধানী ভোপাল থেকে ৪০০ কিলোমিটার দূরে রেওয়া জেলায় বিধ্বস্ত হওয়ার পর প্রশিক্ষণ ওই বিমানের পাইলট নিহত হয়েছেন।

মূলত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে এবং বিমানে থাকা এক প্রশিক্ষণার্থী পাইলট এ সময় আহত হন বলে এক কর্মকর্তা জানিয়েছেন।

প্রাথমিকভাবে বাজে আবহাওয়া এবং ঘন কুয়াশাকে দুর্ঘটনার কারণ হিসেবে দায়ী করা হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.