বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানাল বিমান বাংলাদেশ

বাংলাদেশ অনূর্ধ-১৯ ক্রিকেট দল এশিয়ান ক্রিকেট কাউন্সিল অনূর্ধ-১৯ যুব এশিয়া কাপ ২০২৩ এ চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার তারা বাংলাদেশে ফেরত আসার হযরত বিমানবন্দরে শুভেচ্ছা জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এসময় চাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ-১৯ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে বরণ করে নেয় বিমানের কর্মীরা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিজি-১৪৮ যোগে দুবাই থেকে ঢাকাতে আসেন বাংলাদেশ অনূর্ধ-১৯ ক্রিকেট দলের যুব চ্যাম্পিয়নরা।

ঢাকাতে অবতারণের পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয় চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের। এ সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর পরিচালক কার্গো মো. কামরুল হাসান খান, বিক্রয় ও বিপননের পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন, বিমানের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা ছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর জুনিয়র পার্সার ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের সাবেক ক্রিকেটার মো. সানোয়ার হোসেন ‘এসিসি অনূর্ধ-১৯ যুব এশিয়া কাপ ২০২৩’ এ বাংলাদেশের টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.