- ফ্লাইট পরিচালনা: সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশে রিয়াদ এয়ারের স্টেশন স্থাপন এবং নিয়মিত ফ্লাইট চালুর আগ্রহ জানান।
- রুট সম্প্রসারণ: প্রতিমন্ত্রী শুধু ঢাকা নয়, বরং চট্টগ্রাম ও সিলেট থেকেও ফ্লাইট পরিচালনার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানান।
- সেবার মান: বাংলাদেশের যাত্রীদের জন্য সৌদি এয়ারলাইন্সগুলোর সেবার মান আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন মন্ত্রী। রাষ্ট্রদূত এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
- পর্যটনে সহযোগিতা: দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের পাশাপাশি বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়।
সৌদি আরবের নতুন আন্তর্জাতিক এয়ারলাইন্স রিয়াদ এয়ার বাংলাদেশে তাদের ফ্লাইট পরিচালনা করতে আগ্রহী।
রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সাথে এক সৌজন্য সাক্ষাতে এই প্রস্তাব দেন সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া।
বৈঠকের মূল বিষয়গুলো ছিল:
উল্লেখ্য, রিয়াদ এয়ার সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে যাত্রা শুরু করেছে।
আরও খবর
