রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এ উচ্চপদে চাকরির সুযোগ, ৩ বছরের চুক্তিভিত্তিক নিয়োগ
দেশের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ‘ডিরেক্টর ফাইন্যান্স’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
দেশের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ‘ডিরেক্টর ফাইন্যান্স’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আকর্ষণীয় সুযোগ–সুবিধাসহ এই নিয়োগ হবে তিন বছরের চুক্তিভিত্তিক, যা পরবর্তীতে নবায়নের সুযোগও থাকবে। দেশের শীর্ষস্থানীয় আর্থিক ব্যবস্থাপনা ও করপোরেট নেতৃত্বে অভিজ্ঞ পেশাজীবীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ক্যারিয়ার সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রার্থীকে অবশ্যই CFO বা সিনিয়র ফাইন্যান্স এক্সিকিউটিভ হিসেবে সফলতার অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে এয়ারলাইনস, পরিবহন খাত বা সংশ্লিষ্ট সেবা খাতে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
এ ছাড়া—
- ফাইন্যান্সিয়াল মডেলিং, বাজেট প্রণয়ন ও আর্থিক পূর্বাভাস তৈরিতে দক্ষ হতে হবে
- আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান (IFRS) সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে
- আধুনিক তথ্যপ্রযুক্তি ও AI-ভিত্তিক টুল ব্যবহারে আগ্রহী ও দক্ষ হতে হবে
- শক্তিশালী নেতৃত্ব, যোগাযোগ ও টিম ম্যানেজমেন্ট সক্ষমতা থাকতে হবে
- FCA, FCMA বা CPA-এর মতো স্বীকৃত পেশাগত যোগ্যতা থাকতে হবে
বয়সসীমা
প্রার্থীর সর্বোচ্চ বয়স ৬০ বছর। তবে বিশেষ ক্ষেত্রে বয়স শিথিল করা হতে পারে।
নিয়োগের ধরন
এই নিয়োগ সম্পূর্ণ চুক্তিভিত্তিক হবে। প্রাথমিকভাবে ৩ বছরের জন্য নিয়োগ দেওয়া হবে এবং সন্তোষজনক কর্মদক্ষতার ভিত্তিতে মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে।
বেতন ও সুযোগ–সুবিধা
বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানটির বিদ্যমান নীতিমালা অনুযায়ী নির্ধারণ করা হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ সিভিসহ আবেদন পাঠাতে হবে ই–মেইলে।
ই–মেইল: mgremp@biman.gov.bd
আবেদনের শেষ সময়
২৪ মে ২০২৬।
