রাইজ টু গোল্ড’ ক্যাম্পেইন চালু করছে থাই এয়ারওয়েজ, বাড়তি সুবিধা পাবেন সদস্যরা
আন্তর্জাতিক ডেস্ক : থাই এয়ারওয়েজ তাদের ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম Royal Orchid Plus সদস্যদের জন্য নতুন “Rise To Gold” ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে। এই বিশেষ অফারের মাধ্যমে সিলভার সদস্যরা নির্দিষ্ট শর্ত পূরণ করে গোল্ড স্ট্যাটাসে উন্নীত হওয়ার সুযোগ পাবেন।
এয়ারলাইন্সটির তথ্য অনুযায়ী, আগামী ১ জুন থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। এ সময়ের মধ্যে যোগ্য সিলভার সদস্যদের অংশগ্রহণকারী ক্রেডিট কার্ড পার্টনারদের মাধ্যমে ২৫ হাজার মাইল ট্রান্সফার করতে হবে। পাশাপাশি Thai Airways Official Website থেকে ৩ লাখ ৩০ হাজার থাই বাত মূল্যের এয়ার টিকিট ক্যাশ ক্রেডিট ভাউচার কিনতে হবে।
শর্ত পূরণ করতে পারলে সদস্যরা পাবেন Royal Orchid Plus গোল্ড স্ট্যাটাস, যার মাধ্যমে তারা উপভোগ করতে পারবেন প্রাধান্যভিত্তিক সেবা, অতিরিক্ত ব্যাগেজ সুবিধাসহ নানা প্রিমিয়াম ট্রাভেল সুবিধা।
থাই এয়ারওয়েজ জানিয়েছে, কেনা ভাউচার শুধু নিজস্ব ভ্রমণের জন্য নয়, পরিবারের সদস্য বা প্রিয়জনদের টিকিট ইস্যুতেও ব্যবহার করা যাবে। ফলে যাত্রা হবে আরও নমনীয় ও সুবিধাজনক।
এয়ারলাইন্সটির দাবি, “Rise To Gold” ক্যাম্পেইনের মাধ্যমে নিয়মিত যাত্রীদের জন্য আরও মূল্যবান ও উন্নত ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করা হবে।
