আলিয়া ও রণবীর একসঙ্গে

27ef571a1d4c084678bc2cffe75df066-untitled-4দুজনেই বলিউডের তারকাসন্তান। নিজেদের অভিনয় দিয়ে বেশ সুনামও কুড়িয়েছেন। কিন্তু একসঙ্গে অভিনয় করা হয়নি এখনো। এবার প্রথমবারের মতো রুপালি পর্দায় জুটি বাঁধবেন দুই তারকা—আলিয়া ভাট ও রণবীর কাপুর। ড্রাগন নামের অয়ন মুখার্জির সুপারহিরোভিত্তিক ছবিতে দেখা যেতে পারে তাঁদের।

ছবিতে সুপারহিরো চরিত্রে থাকবেন অ্যায় দিল হ্যায় মুশকিল তারকা রণবীর কাপুর। তাঁর নায়িকা হিসেবে থাকবেন উড়তা পাঞ্জাব তারকা আলিয়া ভাট। টাইমস অব ইন্ডিয়ার বরাতে বলা হয়, ছবিতে আগুন জ্বালানোর মতো ক্ষমতা থাকবে রণবীরের। অবশ্য আলিয়া ভাটের কী ক্ষমতা (পাওয়ার) থাকবে, তা এখনো প্রকাশ করা হয়নি। আলিয়া কিছুদিন আগেই রণবীরের সঙ্গে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছিলেন। এবার বুঝি সেটি সত্যি হতে চলল। বলিউড বিগ বি অমিতাভ বচ্চনেরও ছবিটিতে থাকার গুঞ্জন রয়েছে।

ড্রাগন ছবির মধ্য দিয়ে অয়ন ও রণবীর তৃতীয়বারের মতো একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। ২০০৯ সালে ওয়েক আপ সিড ছবি দিয়ে তাঁদের যাত্রা শুরু হয়। পরে তৈরি করেন ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ছবিটি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.