আবার একসঙ্গে বেন ও জেনিফার

benifer1গত বছরের মাঝামাঝি সময়ে ছাড়াছাড়ি হয়ে গেলেও আবারও একত্রে দেখা গেলো মার্কিন বিচ্ছিন্ন দম্পতি বেন অ্যাফ্লেক ও জেনিফার গার্নারকে। এবার একসঙ্গে বড়দিন উদযাপন করেছেন তারা।

প্রায় ১০ বছর আগে বিয়ে করেন হলিউডের এ তারকা জুটি। তবে গত বছরের মাঝামাঝি সময়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা। এতোদিন আলাদা থাকলেও সন্তানদের কারণে আবারও একসঙ্গে সময় কাটালেন তারা। এমনকি, ছেলে-মেয়েদের নিয়ে বড়দিনের ছুটি কাটাতে মন্টানায় গেছেন সাবেক এ তারকা জুটি।

২০১৫ সালের জুনে বেনিফার দম্পতির ছাড়াছাড়ি হয়। ডেইলি মেইলের সূত্র মতে, মন্টানায় বড়দিন উদযাপন করতে গিয়েছেন নির্মাতা-অভিনেতা বেন। সঙ্গে আছে তাদের তিন সন্তান, সাবেক স্ত্রী জেনিফার ও তার পরিবার। এর আগে একসঙ্গে থ্যাংকস গিভিং উদযাপন করেন বেন ও জেনিফার।

এ দুই তারকার বিচ্ছেদের কারণ নিয়ে একাধিক গুজব উঠে বছর দেড়েক আগে। কিন্তু বিচ্ছেদের কারণ নিয়ে তারা কখনোই মুখ খোলেননি। বরং ছাড়াছাড়ির পর জেনিফারের সঙ্গে বন্ধুত্ব আরও গাঢ় হয়েছে বলে জানান বেন।

গত বছরের জুন থেকে আলাদা থাকা সত্বেও সন্তানদের কারণে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখছেন তারা। এমনও শোনা যাচ্ছে, সন্তানদের খাতিরেই এখনও বিবাহ বিচ্ছেদ করেননি তারা, তবে আলাদাই থাকছেন। ক’দিন আগে শোনা যায়, সম্পর্ক ঠিক করতে আরেকটি সন্তান নেওয়ার কথাও ভাবছেন বেনিফার দম্পতি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.