ঢাকা, ২০, ২০১৯ঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পৃস্টপোষকতায় (বিএটিসি) গতকাল (মঙ্গলবার) বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার এর অডিটোরিয়ামে হয়েছে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক লাল জমিন মঞ্চস্থ হয়েছে।নাটকটি রচনা করেছেন মান্নান হীরা, নিদের্শনা সুদীপ চক্রবতী ও একক অভিনয়ে মোমেনা চৌধুরী। আজকের লাল জমিনের ২০০তম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। লাল জমিন হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা বিষয়ক একটি সফল নাটক।
উল্লেখ্য ৭১ এর মহান মুক্তিযুদ্ধে বিমানের বহু কর্মকর্তা/কর্মচারী যুদ্ধে অংশ গ্রহণ করেছেন। মুক্তিযুদ্ধে বিমানের এমপ্লয়ীদের ত্যাগ ও অবদান রয়েছে । মূলত স্বাধীনতার এ মাসে মুক্তিযুদ্ধের চেতনাকে স্মরণ করে বিমান এমপ্লয়ীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রাঙ্গনে নাটকটি মঞ্চায়ন করা হয়েছে।
বিমানের সকল স্থরের কর্মকর্তা/কর্মচারীগণ নাটকটি উপভোগ করেছেন।নাটকটির ব্যাপ্তি কাল ছিল ৭১ মিনিট।