বিশেষ প্রতিনিধি : অবশেষে বাংলাদেশ বিমানের পরিচালক কাস্টমার সার্ভিস পদে পদোন্নতি পেলেন আতিক সোবহান। তিনি এর আগেও দীর্ঘদিন এই বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক হিসাবে দক্ষতার সংগে কাজ করেছেন। অপর দিকে এই বিভাগের বর্তমান পরিচালক মমিনুল ইসলামকে পরিচালক (প্রকিউমেন্ট এন্ড লজিষ্টিক সার্পোট) হিসাবে বদলি করা হয়েছে। এছাড়া পরিচালক প্ল্যানিংকে পরিচালক মার্কেটিং এন্ড সেল্স বিভাগের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। মমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে বিমানের পরিচালক প্রশাসন হিসাবেও দক্ষতার সংগে কাজ করেন। মংগলবার রাতে বিমানের পরিচালনা পর্যদ সভায় আতিক সোবহানকে পরিচালক কাস্টমার সার্ভিস বিভাগে পদায়ন করা হয়। বুধবার এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে বিমান সুত্রে জানাগেছে।
পরিচালক কাস্টমার সার্ভিস হিসাবে দায়িত্ব পেয়ে আতিক সোবহান বিমানের সবাইকে ধন্যবাদ জানান। তিনি এজন্য বেসামরিক বিমান চলাচল মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী মাহবুব আলী, মাননীয় সচিব মুহিবুল হক, বিমান চেয়ারম্যান এয়ার মার্শাল ইনামুল বারীকে ধন্যবাদ জানান। তিনি সবার কাছে সহযোগিতা চান।
জানাগেছে আতিক সোবহান যখন এই বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ছিলেন তখন বিমান আন্তর্জাতিক মর্যাদাপুর্ণ পুরস্কার ‘ইতিহাদ পার্টনার অ্যাওয়ার্ড’ অর্জন করেছিল। বিমানের দেয়া উন্নত মানের গ্রাউন্ড সার্ভিসের কারণে বিমানকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছিল। ইতিহাদ কতৃপক্ষ জানিয়েছে, মুলত কাস্টমার সার্ভিস বিভাগের পরিচালক আতিক সোবহানের দক্ষ পরিচালণা, মনিটরিং ও দীর্ঘ অভিজ্ঞতার কারণে বিমান এই আন্তর্জাতিক মর্যাদাপুর্ণ অ্যাওয়ার্ড লাভ করতে পেরেছে। এতে দেশে বিদেশে বিমানের সুনাম অনেকাংশে বেড়ে গেছে। এর জন্য পুরো কৃতিত্বের দাবিদার আতিক সোবহান।
পুরস্কার পেয়ে তখন আতিক সোবহান বলেছিলেন, গ্রাউন্ডহ্যান্ডেলিংয়ে এখন জনবল বেড়েছে। দ্রুত কাজ হচ্ছে। যাত্রীরাও এতে খুশি বিমানের ওপর। আন্তর্জাতিক ফ্লাইটের সেবা বাড়ানোর পাশাপাশি অভ্যন্তরিন রুটের যাত্রী সেবাও অনেকে বেড়েছে। অভ্যন্তরিন রুটের লাগেজ হ্যান্ডেলিংয়ের জন্য বেশ কিছু কার্যকর পদক্ষেপ নেয়া হয়েছে। এখন গড়ে ২০ মিনিটের মধ্যেই যাত্রীরা বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করতে পারছেন। দিনে রাতের একই চিত্র এখন বিমানের গ্রাউন্ড সার্ভিস বিভাগে। এয়ারক্রাফট নামার সঙ্গে সঙ্গে এখন বিমানের গ্রাউন্ড সার্ভিস বিভাগের গাড়ি হাজির হচ্ছে রানওয়েতে। কোন উড়োজাহাজকে এখন জিএসই‘র ইকুইপমেন্টের জন্য অপেক্ষা করতে হচ্ছে না।
আতিক সোবহান বলেন, গ্রাউন্ড সার্ভিস বিভাগের সেবা দেয়া ও যাত্রীদের দ্রুততম সময়ের মধ্যে লাগেজ ডেলিভারী দেয়ার জন্য সার্বক্ষনিক বিমানের মাননীয় চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এনামুল বারী ও বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসাদ্দেক আহম্মেদ মনিটরিং করছেন। তারা নানাভাবে আমাদের সাহস ও উৎসাহ দিচ্ছেন। আরো আধুনিক ইকুইপমেন্ট আনা হচ্ছে। এতে কর্মীরা দারুন উৎসাহে নিয়ে কাজ করছে।