চীনা যুদ্ধজাহাজ থেকে মার্কিন গোয়েন্দা বিমানে লেসার ছুড়েছে।

চীনা যুদ্ধজাহাজ থেকে মার্কিন সামরিক বাহিনীর একটি গোয়েন্দা বিমান তাক করে লেসার ছুড়েছে বলে অভিযোগ উঠেছে।

গুয়ামের ৬১১ কিলোমিটার পশ্চিমে এ ঘটনা ঘটেছে। ফিলিপাইন সাগরের আন্তর্জাতিক আকাশ সীমায় থাকার সময় চীনা একটি ডেস্ট্রয়ার থেকে বোয়িং কোম্পানির পি-৮ এ পোসিডেন গোয়েন্দা বিমানটি তাক করে লেসার ছোঁড়া হয়। খবর রয়টার্সের

মার্কিন নৌ বাহিনীর প্রশান্ত মহাসাগরীয় বহরের বিবৃতিতে চীনের এ আচরণকে অনিরাপদ এবং অপেশাদারসুলভ বলে অভিহিত করা হয়েছে। এটি আন্তর্জাতিক নীতিমালা এবং চুক্তির বরখেলাপ হয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, অস্ত্র-পর্যায়ের এই লেসারে, বিমান ও তার আরোহীসহ জাহাজের মারাত্মক ক্ষতি হতে পারে।

খালি চোখে কিছু বোঝা না গেলেও বিমানের সেন্সরের মাধ্যমে লেসার ছোঁড়ার ঘটনা টের পাওয়া গেছে। ঘটনার এক সপ্তাহের বেশি সময় পরে এটি প্রকাশ করা হল এবং এ নিয়ে অভিযোগ তুলল আমেরিকা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.