১২ থেকে ৩১ মার্চ পর্যন্ত ভেনিসে ফ্লাইট স্থগিত করলো এমিরেটস এয়ারলাইন্স

ইতালিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় ১২ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশটির ভেনিসে ফ্লাইট স্থগিত করছে এমিরেটস এয়ারলাইন।

দুবাই ক্যারিয়ার অস্থায়ীভাবে মিলানে তাদের প্রতিদিনের ফ্লাইট তিনটি থেকে কমিয়ে্ একটিতে নামিয়ে আনছে। বাকি দৈনিক ফ্লাইটটি চলবে, তবে নিউইয়র্কের ফ্লাইট পরিচালিত হবে না। কারণ করোনার কারণে এ রুটে ১১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত নিউইয়র্কে ফ্লাইট পরিষেবা স্থগিত থাকবে।মিলান এবং ভেনিস ছাড়াও ইতালিতে এমিরেটসের অন্য রুটগুলোর মধ্যে রয়েছে রোম এবং বোলোগনা। কর্তৃপক্ষ বলেছে, তাদের বোলোগনায় ফ্লাইটগুলো অপরিবর্তিত রয়েছে। তবে রোমে ৩০ এপ্রিল পর্যন্ত দু’টি ফ্লাইটের পরিবর্তে কমিয়ে একটিতে আনা হচ্ছে।

এছাড়া এমিরেটস কর্তৃপক্ষ করোনা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সম্ভব হলে কার্যক্রম স্বাভাবিক করার অপেক্ষায় আছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.